1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাগমারায় বৃহত্তর আ’লীগ পরিবারের সদস্য নিয়ে ওয়ার্ড আ’লীগের কমিটি গঠন

মাসুদ রানা:
  • আপডেট সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭০ বার পড়েছে

১০ সেপ্টম্বর (শনিবার) সন্ধ্যায় চাইল্ড কেয়ার একাডেমি বিদ্যালয় মাঠে বাগমারা দক্ষিণ ইউনিয়ন ১নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির আসন গ্রহন করেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা।

প্রবীন আওয়ামীলীগ নেতা আবদুল মান্নান মোড়ল এর সভাপতিত্বে ছাত্রলীগ নেতা আবদুল্লা আল মামুনের সঞ্চারনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াতউল্যাহ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান রকেট, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অমর কৃষ্ণ মানিক বনিক, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম সওদাগর, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক ও বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, আওয়ামিলীগ নেতা আবদুল মান্নান মেম্বার, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদ, হাবিবুর রহমান, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভূট্ট, রফিকুল ইসলাম মোহন, সাইফুল ইসলাম সোহেল, ১নং ওয়ার্ড মেম্বার মাইন উদ্দিন, ছাত্রলীগ নেতা সজিবসহ উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।

বক্তব্য উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আয়াতউল্যাহ বলেন, দেশের স্বার্থে আগামীদিনে উন্নয়নের ধারাবাহিকতা দরে রাখতে আওয়ামিলীগ সরকারের বিকল্প কোন কিছু নেই।

উপজেলা আ’লীগের প্রচার প্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ মানিক বলেন, বাংলাদেশ আওয়ামিলীগ বাগমারা দক্ষিণ ইউনিয়নের গুরত্বপূর্ণ এই ওয়ার্ডের প্রতিটা মানুষ কর্মজীবি। বাজারমূখী প্রত্যেকটা মানুষকে মিলে মিশে থাকার আহব্বান জানান।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, ইউনিয়ন আ’লীগ কে গতিশীল করতে ওয়ার্ড কমিটি খুবই গুরত্বপূর্ণ এসময় ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

সবশেষে, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম সওদাগর তিন সদস্যর ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি ঘোষনা করেন। কমিটিতে বাগমারা পূর্ব অশ্বতলা গ্রামের বৃহত্তর আওয়ামীগ পরিবারের সদস্য মৃত. বাদশা মিয়ার ছোট ছেলে মাইন উদ্দিন কে সভাপতি শংকর রায়কে সাধারন সম্পাদক এবং জয়নাল আবেদীন কে সাংগঠনিক সম্পাদক করা হয়। এসময় আগামী ২১ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com