1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারন সভা ও নতুন কমিটি গঠন

অনলাইন ডেক্স
  • আপডেট সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৭৪১ বার পড়েছে

বণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারন সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি ২০২৩ খ্রিঃ) বেলা সাড়ে ১১টায়
কুমিল্লা নগরীর কান্দিরপাড় রকস্টার পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সাধারণ সভায় সংগঠনের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদার ও দপ্তর সম্পাদক রবিউল বাশার খাঁনের সঞ্চালনার মধ্যদিয়ে আগের কমিটি বিলপ্তি ঘোষণা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেন।

আয়োজিত সাধারণ সভার দ্বিতীয় সভায় কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম মোঃ জুনায়েদ শিকদার তপুকে সভাপতি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেনকে কো-সভাপতি এবং জুয়েল রানা মজুমদারকে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটি ঘোষনা করেন।

উক্ত কমিটিতে সহ-সভাপতি দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আবদুল আউয়াল সরকার, সহ-সভাপতি দেশ প্রতিক্ষণের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন,
সহ- সাধারন সম্পাদক মোঃ নেকবর হোসেন।
সাংগঠনিক সম্পাদক আজকের দর্পণ কুমিল্লা জেলা প্রতিনিধি রবিউল বাশার খাঁন, সহ-সাংগঠনিক বাংলাদেশ প্রতিদিনের লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার, অর্থ সম্পাদক দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ফেরদৌস মাহমুদ মিঠু, দপ্তর সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ এর কুমিল্লা জেলা প্রতিনিধি গাজী মোঃ রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কুমিল্লা প্রতিদিন এর সহ-সম্পাদক শরীফুল ইসলাম সুমন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কুমিল্লার সময়ের স্টাফ রিপোর্টার মাসুদ বিল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ওমর শারিদ বিধান, সমাজ কল্যাণ সম্পাদক আমাদের কন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একুশের সংবাদের কুমিল্লা মহানগর প্রতিনিধি নারায়ন কুন্ড।

নির্বাহী সদস্যরা হলেন, আনন্দবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম শাহাদাৎ হোসেন, কুমিল্লার সময় এর নির্বাহী সম্পাদক মোঃ মনির হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার লালমাই প্রতিনিধি আবুল কালাম মজুমদার,সাংবাদিক আরিফুল ইসলাম, হুমায়ুন কবির,ফয়সাল মনির পলাশ, জাফর আহমেদ, ফারুক আজম সাধারণ সদস্য অরুন কৃষ্ণ পাল, আব্দুল মতিন, মোস্তাফিজুর রহমান সুজন, শাহিন মিয়া, রিয়াজ মোর্শেদ মাসুদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ সাইদুল রহমান, দ্বিপক বর্ধণ, মাসুদ রানা, শাকায়েত মারুপ, মুজিবুর রহমান চৌধুরী, শাহাদাত হোসাইন নির্বাচিত হয়েছেন।

উপদেষ্টা হিসাবে রয়েছে, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিটিভি নিউজ ডটকম সম্পাদক ওমর ফারুকী তাপস, সংগঠনের সাবেক সভাপতি হাজী আলমগীর হোসেন, মোঃআজিজুল হক প্রমুখ।

আগামী ১ বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়েছে।

এসময় কুমিল্লা জেলা উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। সকলের সম্মতিতে উক্ত কমিটি ঘোষনা করা হয়।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন মোঃ আবদুল আউয়াল সরকার।

প্রধান অতিথি বলেন,
হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতার মতো সমস্যার কারণে নিষ্প্রভ হয়ে পড়ছে প্রকৃত সাংবাদিকতার ক্ষেত্র। এথেকে উত্তরণের জন্য পেশাদার সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই। গণমুখী সাংবাদিকতার গুরুত্বকে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা দিতে হলে এ পেশার মানোন্নয়নে সাংবাদিক সংগঠনগুলোকে ভূমিকা রাখতে হবে। সাংবাদিকতাকে সত্যিকার অর্থে কল্যাণমুখী করতে সংগঠনগুলোকে সঠিক নেতৃত্বের পথে এগুতে হবে। কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়ন গণমাধ্যমকর্মীদের অধিকার, পেশাগত উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে যেভাবে কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতা রক্ষায় আগামী নতুন নেতত্বকে বস্তুনিষ্ঠ-গঠনমূলক সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও পেশাদারিত্বের মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ বাস্তবায়ন করে এগিয়ে যেতে হবে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com