1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডাক প্রতিদিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৬৭৯ বার পড়েছে

শিক্ষার পাদপীঠ ও ঐতিহ্যের নগরী কুমিল্লা থেকে প্রকাশিত কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর মুখপত্র হিসেবে ক্ষ্যাত কুমিল্লা থেকে প্রকাশিত বৃহত্তর কুমিল্লার জাতীয় দৈনিক ডাক প্রতিদিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) শীতের সকালে মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশে পত্রিকার ১০ম বছরে পদার্পণ উপলক্ষে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে গুনীব্যাক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ডাকপ্রতিদিনের সম্পাদক অধ্যক্ষ মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের। বার্তা সম্পাদক মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

নব উদ্যমে আরো একধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয়ে জেলার প্রায় সবকটি উপজেলা থেকে উদীয়মান ও তরুণ একঝাঁক সংবাদকর্মীর উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়েছে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বার্তা সম্পাদক মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রোটারী গভর্নর দিলনাশী মহসিন ও জনতা ব্যাংকের ডিজিএম (অব) আবুল হাসানাত আজাদ, রেমিট্যান্স যোদ্ধা হাজী ফরহাদ হোসেন।

উপজেলা প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করার পরে ডাকপ্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মরহুম হাবিব আল জালালকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদ ও বিজ্ঞাপনে সফলতা অর্জনের জন্য ডাকপ্রতিদিন বিপাড়া উপজেলা প্রতিনিধি আতাউর রহমান, চৌদ্দগ্রাম প্রতিনিধি বেলাল হোসাইন, চান্দিনা প্রতিনিধি রাকিব উদ্দিন ভুইয়া তুহিন, দাউদকান্দি প্রতিনিধি মনির হোসেন, কুমিল্লা সদরের প্রতিনিধি রুবেল আহমেদ তানভীর এবং বিশেষ প্রতিবেদক আক্তারুজ্জামান কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের বলেন, ডাকপ্রতিদিন বিগত দিনের ন্যায় আগামী দিনগুলোতেও সত্যের বার্তা নিয়ে সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। তিনি ডাক প্রতিদিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গুণীব্যক্তি ছাড়াও উপস্থিত ছিলেন কেটিসিসিএলি এর নবনিযুক্ত চেয়ারম্যান মোঃ জুনায়েদ শিকদার তপু, সাংস্কৃতি সংসদ কুমিল্লার সভাপতি মোঃ আবুল কাশেম, হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন কুমিল্লা জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান মিলন, সহ সভাপতি হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আাজাদ, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি নেকবর হোসেন, যুগান্তর বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুূদ হারুন, মানব জমিনের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি সোহাইবুল ইসলাম সোহাগ ও ডাকপ্রতিদিনের কুমিল্লা দক্ষিণ বুরো প্রধান আবু জাফর মোহাম্মদ সালেহ প্রমূখ।

 

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com