কুমিল্লার লালমাইয়ে সকল ইউনিয়ন পরিষদের ইউপি সচিব, ইউপি হিসাব সহকারী কাম-কম্পিটার অপারেটর, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজে লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা (ভূমি) কমিশনার নাছরীন আক্তার।