কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের কাতালিয়া এলাকায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা এবং বিক্রির দায়ে দক্ষিণ হাজাতিয়া গ্রামের আব্দুল হান্নান’কে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ। এসময় উপজেলার কাতালিয়া থেকে একটি ও দত্তপুর থেকে ৩টি মাটি ভর্তি ট্রাক আটক করা হয়।