পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে গতকাল (শুক্রবার)২২ মার্চ বাংলাদেশ সাংবাদিক ফোরামের বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সংগঠনের সভাপতি আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মাহফুজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সিনিয়র সহ-সভাপতি নাজির আহমদ এর উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মামুন হোসেন।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন শিকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের রিপন, দপ্তর ও প্রচার সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, আল-আমিন, আজিজ মির্জা, রায়হান আহমদ সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসীবৃন্দ।

ইফতারের আগমূহর্তে দেশ-বিদেশের সকলের জন্য শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।