1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহারাইনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুল কাদের রিপন
  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৮৪ বার পড়েছে

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর অংশগ্রহণে বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহরাইন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বাহরাইনের তুবলী এলাকায় বাংলাদেশী শ্রমিকদের আবাসনের পাশে রবিবার(৩১শে মার্চ) এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো: মাহফুজুর রহমান।

সংগঠনের সভাপতি নাজির আহমদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি আব্দুল কাদের মজুমদার।

বাংলাদেশ ইয়াং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি হুমায়ুন কবির।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি মাজহারুল হক নয়ন, বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি মো: আইনুল হক, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাহরাইনের সভাপতি কয়েছ আহমেদ, কার্গো এসোসিয়েশন বাহরাইনের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন এর সিনিয়র সহ-সভাপতি আব্দুল সাত্তার, সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হাই রিপন, সামাজিক সংগঠন উইকেয়ার এর সবুজ মিলন, ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য জামাল নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমদ, বাংলাদেশ স্কুলের শিক্ষক মাওলানা আতাউর রহমান, সাংবাদিক ফোরাম বাহরাইনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের রিপন, বাংলাদেশ আওয়ামীলীগ গুদাইবিয়া শাখার সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, মোহাম্মদ জাসহেদুল ইসলাম জাহিদ, প্রমুখ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশী শ্রমিকদের মধ্যে কেরাত, হামদ,নাত প্রতিযোগীতা অনুষ্টিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও উপহার বিতরণ করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহরাইন এর সাংগঠনিক সম্পাদক সজিব আল রাশিদ, কোষাধ্যক্ষ মাহবুব শিকদার, ধর্মবিষয়ক সম্পাদক ফায়েজ আহমদ সবুজ, ক্রীড়া সম্পাদক হাসান রাজু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন শিকদার, বিডি রয়েলস ক্রিকেট টিমের নোমান, জাহাঙ্গীর, আনোয়ার, লোকমান সহ বিপুল সংখ্যক প্রবাসীবৃন্দ।

 

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com