1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল

আফজাল হোসেন রনি
  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩৭০ বার পড়েছে

বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) লালমাই উপজেলার বাগমারা গ্লোবাল টাওয়ারস্থ বারফি রেস্টুরেন্টে বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই উপজেলার আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক শাহাজাদা এমরান বলেন, “আমরা টাকার জন্য সাংবাদিকতা করবো না, কারও চামচামি করবো না, লেজুড়বৃত্তি করবো। আমরা সাংবাদিক, আমাদের কলম আছে সেই কলম আমরা মানুষের কল্যাণে চালাবো। লালমাইয়ে অতীতে আমাদের সাংবাদিকদের সাথে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এমন অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আমরা কুমিল্লা জেলা সাংবাদিক সমিতি আপনাদের পাশে আছি। এতো সুন্দর একটি ইফতার মাহফিল আয়োজন করার জন্য লালমাই সাংবাদিক সমিতির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা’র সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক ও কালের কন্ঠের কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, লালমাই উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমরান কবির, লালমাই উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাছির মির্জা, লালমাই প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক ও জেলা সাংবাদিক সমিতির সদস্য আবু জাফর সালেহ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, অর্থ সম্পাদক মনির হোসেন, সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাগমারা দক্ষিণ আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবিব উল্লাহ, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার।

লালমাই সাংবাদিক সমিতির সহ-সভাপতি আলমগীর হোসেন অপুর সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘ লালমাই উপজেলার সভাপতি ডা. মফিজুল ইসলাম (মুন্না), জেলা সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য ও বাংলাদেশ সাংবাদিক সমিতি বরুড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক সুজন মজুমদার, নির্বাহী সদস্য এম হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হাসান জাফর, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার রুবেল মজুমদার, টিম পথিক কুমিল্লার সদস্য ফরহাদ ভূঁইয়া, ফতেহপুর মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা আল আমিন, উপজেলা যুবলীগের সদস্য শামীম ইকবাল, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী ইমান হোসেন, বাগমারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বাগমারা উত্তর ইউনিয়ন আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আইয়ুব আলী, উপজেলা যুবলীগের সদস্য নূর হোসেন, সদস্য আবদুল কাদের, সদস্য সাইফুল ইসলাম রাজু, সাংবাদিক সমিতি লালমাই উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ পাল, সাংগঠনিক সম্পাদক গাজী মামুন, অর্থ সম্পাদক আনোয়ারুল আজিম, প্রচার সম্পাদক তমাল বণিক, দপ্তর সম্পাদক সায়েম রনি, লালমাই প্রেসক্লাবের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক আমান উল্লাহ, দৈনিক মানব কন্ঠের লালমাই প্রতিনিধি কাজী নিমেল, দৈনিক ডাক প্রতিদিনের লালমাই প্রতিনিধি এম সাফায়েত সহ অনেকে।

ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন লালমাই সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং মোনাজাত পরিচালনা করেন হাফেজ শামীম আহমেদ।

 

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com