Team WeCare শ্রমিক ভাইদের সাথে ইফতার এবং প্রবাসীর ঈদ আনন্দ ২০২৪ উদযাপন করা হয়। এই সময় বাংলাদেশ সহ অন্যান্য দেশের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৪০০ জন শ্রমিক ভাইদের ঈদের নতুন জামা, জায়নামাজ, তজবী,টুপি এবং ঈদ কার্ড উপহার দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে ৬০০ জন কমিউনিটি লিডার এবং শ্রমিক ভাই একসাথে ইফতার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইনের প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন এর প্রথম শ্রম সচিব মাহফুজুর রহমান।

বিভিন্ন দেশের কমিউনিটি থেকে উপস্থিত ছিলেন আই সি আর এফ এর প্রেসিডেন্ট ড. বাবু রামচন্দ্রন, নেপাল ক্লাবের চিপ এডভাইজার মি. কামাল, পাকিস্তান ক্লাবের চেয়ারম্যান আফজাল বাট,লাইট অফ কাইন্ডনেস এর ফাউন্ডার সাঈদ ,সিনিয়র মিডিয়া রিপ্রেজেন্টর আবু হানিফ, কমিউনিটি লিডার টবি মেথিউ ,এমেরিকান ওমেন্স এসোসিয়েশন এর প্রতিনিধি। পাকিস্তান ওমেন্স ক্লাবের প্রেসিডেন্ট শেহমিন ট্রাফিক জ্যাম এবং সময় সল্পতার জন্য উপস্থিত হতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন।
বাংলাদেশ কমিউনিটি থেকে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার এসোসিয়েশননের এবং -ইউনিভার্সিটি অফ বাহরাইনের সিনিয়র লেকচারার ড. ফারিয়াল খান, বাংলাদেশ সোসাইটির সভাপতি ইন্জিনিয়ার আসিফ আহমেদ, ইন্জিনিয়ার এসোসিয়েশনের তরুন বিশ্বাস ,বাংলাদেশ বিজনেস ফোরামের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,বাংলাদেশ বাংলাদেশ বিজনেস ফোরামের মুকুল আহমেদ , বাংলাদেশ বিজনেস ফোরামের মনির ,বাংলাদেশ বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক আলাউদ্দীন আহমেদ,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শাহজালাল, বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম চৌধুরী,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম চুন্নু ,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন্ড,ইন্জিনিয়ার এসোসিয়েশন- প্রকৌশলী নজরুল ইসলাম, এবিপার্টির আহ্বায়ক ড. শাহেদুর রহমান,
তালিমুল কোরআনের মুক্তি যোদ্ধা বদরুল আলম,
ঢাকা এসোসিয়েশন সভাপতি নাহিদ,
কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের সভাপতি কালাম মজুমদার ,কুমিল্লা প্রবাসী কল্যান ফোরামের সাধারণ সম্পাদক আনিছুর রহমান,মৌলবি বাজার জেলা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুমন, বৃহত্তর নোয়াখালী পরিষদের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার ,কিশোর মেলার সভাপতি জয়নাল আবেদীন ,তালিমুল কোরানের হান্নান,ইয়াং এসোসিয়েশন এর সভাপরি নজির আহম্মেদ।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,একুশে টিভির প্রতিনিধি নাজির আহম্মেদ, এন টিভির প্রতিনিধি সৈয়দ মামুন, মাই টিভির প্রতিনিধি শাহিন, গাজী টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম।
এছাড়া কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান বাস্তাবায়ন করায় ইয়াং এসোসিয়েশন এর প্রেসিডেন্ট নজির আহম্মেদ এবং সংগঠনের প্রতিটি সদস্য, কিশোর মেলার প্রেসিডেন্ট জয়নাল আবেদিন এবং সংগঠনের অন্যান্য সদস্য , মানহাজ সালফে আল সালেহিনের সত্তাধিকারী বাবুল সালফে এবং সংগঠনের সকল সদস্য, হামেদ টাউন মসজিদের খতিব সাহেব , বিজনেস ফোরামের আকতার আহমেদ ,আল মদিনা রেস্টুরেন্টের সত্তাধিকারী ইসরাফিল এবং Team Wecare এর প্রতিটি সদস্য এবং যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।