কুমিল্লার লালমাই উপজেলার গজারিয়া গ্রামের আবু ইউসুফের ছেলে জাহাঙ্গীর আদালতের রায়ে ৩টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও একটি মামলায় ওয়ারেন্টভোক্ত আসামী হয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছেন। লালমাই থানার পুলিশের ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজের নির্দেশনায় বৃহস্পতিবার দিবাগতরাতে ফেনী জেলার পাঁচগাছিয়া এলাকা থেকে এসআই জামিল মিঞার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জাহাঙ্গীর’কে গ্রেফতার করা হয়।
জানাযায়, দীর্ঘ ৮ বছর যাবৎ আসামী নিজ এলাকা ছেড়ে ছদ্মবেশ ধারন করে জীবনযাপন করে আসছিল।
কিন্তু লালমাই থানার চৌকস অফিসার জামিল মিঞা তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। বিধি মোতাবেক আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানাযায়।