1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

কুমিল্লায় ৯ বছরের শিশু ঝুমুকে ধর্ষনের পর হত্যা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৬৮৪ বার পড়েছে

সোমবার (২৮ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বিদ্যালয় থেকে ফেরার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের একটি গ্রামের ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভূঁইয়া।

শিশু তানজিম সুলতানা (ঝুমু) স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টায় স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় শিশুটি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে সদর দক্ষিণ মডেল থানায় জিডি করেন শিশুটির মা।

বিকালে ধান ক্ষেতে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন। সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

শিশুটির মা সাংবাদিকদের বলেন, “আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই। কেনো অবুঝ শিশুটিকে হত্যা করতে হল। আমার সন্তান হত্যাকারীদের ফাঁসি চাই। আমার মেয়েটাকে নির্যাতন করে খুন করা হয়েছে।”

রাতে ওসি আলমগীর বলেন, “প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। শিশুটির মা অভিযোগ করতে থানায় এসেছেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।”

 

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com