কুমিল্লার লালমাই উপজেলায় রাস্তায় রিকশা সাইড দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে ফরিদ মিয়া (৩৬) নামের এক কৃষক খুন হয়েছে।
শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় কুমিল্লার লালমাই উপজেলার নাটোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের নাটোপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনার আরো ৪ জন গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, লালমাই থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ।
ওসি ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পাশাপাশি বাড়ির দুই পরিবারের মধ্যে রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। রাস্তার এক দিক থেকে এক পরিবার ব্যাটারি চালিত অটো রিকশা ও উল্টো দিক থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা হয়ে এক পর্যায়ে কৃষক ফরিদ মিয়া নিহত হয়।
এই ঘটনায় বেশ কয়েকজন জড়িত বলে আমরা সন্দেহ করেছি। তবে কাউকে এখনো গ্রেফতার করা হয়নি। আমরা ঘটনাস্থলে আছি, এটা নিয়ে কাজ করছি।