২৪জুন (সোমবার) দুপুরে ডাকযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তার জামিনআদেশ পায় কুমিল্লা কারা কতৃপক্ষ। জামিনআদেশ প্রাপ্তির পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সন্ধ্যা বেলা তাকে জামিনে মুক্তি দেয়া হয়।
কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, বিকালে জামিনআদেশ সংক্রান্ত কাগজপত্র কারা কতৃপক্ষের কাছে পৌঁছালে যাচাই-বাছাই শেষে শামীমা নুর পাপিয়াকে কুমিল্লা কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
জানা যায়, ২০২৩ সালের ৩ জুলাই বহিস্কৃত যুবলীগ নেত্রী পাপিয়াকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে অবস্থানের জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। ইতিপূর্বে পাপিয় ৫ টি মামলা থেকে জামিন নিয়েছে। এই পর্যন্ত মামলা মোট ৬ টি মামলা থেকে জামিন পেয়েছেন পাপিয়া।