কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান লালমাই উপজেলা বাগমারা বাজার যেখানে প্রতিনিয়ত লেগেই থাকে দীর্ঘ যানজট! রাস্তার উপরে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী উঠানাম করা। প্রতিনিয়ত ট্রাক দাঁড় করিয়ে ব্যবসায়ীদের মালামাল উঠা নামা করা। শাখা রোড গুলো থেকে নিজেদের ইচ্ছে মতো সড়কে গাড়ি প্রবেশ করানো সহ নানা সমস্যার কারনে প্রতিদিন যানজট লেগে থাকে এখানে। যার কারনে ব্যস্ততম সড়কে ভোগান্তিতে পরতে হয় দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের। কিন্তু দীর্ঘ এই বাজারে যানজট নিরসের জন্য কোন প্রকার তৎপরতা নেই কতৃপক্ষের!
এছাড়াও, কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চার লেইনের কাজেরও কোন অগ্রগতি নেই এই অংশে। দীর্ঘ অপেক্ষার পর এক বছর পূর্বে রাস্তা অধিগ্রহনের মাপ নেওয়া হলেও তারও কোন প্রকার অগ্রগতি নেই বলে জানা যায়।
দায়িত্বশীলদের অবহেলার কারনে ভোগান্তির কবলে পড়তে হচ্ছে সবাইকে। এইদিকে যানজট নিরসনে প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ! আনঞ্চলিক মহাসড়কের কাজ কবে শেষ হবে জনমনে প্রশ্ন?
এই বিষয়ে নোয়াখালীগামী যাত্রী রফিক মিয়া বলেন, ঢাকা থেকে নোয়াখালী রওনা হয়েছি ঢাকার শহরে কিছুটা জ্যামে থাকলেও কুমিল্লার কোন অংশে জ্যামে পরিনি কিন্তু দীর্ঘ ১ঘন্টা হয়ে গেছে বাগমারা বাজার পার হতে পারিনি।
সিএনজি চালক আলাউদ্দিন বলেন, কুমিল্লা থেকে রওনা হলে শুধু বাগমারার জ্যামের কথাই মনে পরে বহু বার আল্লাহ আল্লাহ করি জ্যামে যাতে না পরি এবং বাড়তি দুই টীপ দিতে পারলে বাড়তি কয়টা টাকা পামু।
বাগমারা বাজারের ব্যবসায়ী আনোয়ার সর্দার বলেন, দীর্ঘ যানজটের কারনে প্রায় সময় ক্রেতারাও দোকানে ডুকতে পারনে বেচাকেনাও কমে গিয়েছে যার কারনে আমরাও প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছি।
এই বিষয়ে বাগমারা বাজারের ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও বৃহত্তর বাগমারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মফিজুল ইসলাম বলেন, প্রতিনিয়ত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বাগমারা বাজারের যানজট নিরসনে জন্য তবে, কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা অংশের কাজ হলে যানজট অনেক অংশে কমে যেতো। কিন্তু যানজট নিরসনে প্রশাসন থেকে যদি কোন ব্যবস্থা নেওয়া তা সবচেয়ে ভাল হতো।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ওসি মন্জুরুল আলম বলেন, বাগমারা অংশের সড়কটা সরু! রাস্তার ত্রুটির কারনে এই জ্যামটা। তারপরেও পার্টি কাজ করছে। ঠিক আছে আপনি বলছেন আমরা দেখবো।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ বলেন, ইতিমধ্যে আমরা বলে দিয়েছি রাস্তার একপাশে যেন অটোগুলো পার করে। বাজার কমিটিকেও ব্যবসয়ীদের বলে দেওয়া হয়েছে। এছাড়া, ট্রাপিক পুলিশ যখন আমাদের এখানে একজন সু বিন্যাস্ত ভাবে ফুল প্রস্ততি নিয়ে দেবে, আমি আশা করছি আপনারা ভাল রেজাল্ট পাবেন।