কুমিল্লার লালমাই উপজেলার প্রাণ কেন্দ্র বাগমারা বাজারে দীর্ঘদিনের যানজট লেগেই থাকে। প্রতিনিয়ত যানজটের কবলে পরতে হয় দূর দূরান্ত থেকে আসা যাত্রীদের। কুমিল্লা -নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের এই স্থানটি যানজটের কবলে পড়ে থাকে সব সময় যাত্রীরা। রাস্তার চার লেইনের কাজ শেষ না হওয়াতে ভোগান্তির কবলে যাত্রীরা। তারমধ্যে, সড়কে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী উঠা নামা করার কারনেও যানজট লেগেই থাকে। ৭ অক্টোবর (সোমবার) যানজট নিরসনে অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করেন লালমাই থানার নবাগত ওসি মোঃ শাহ আলম। এসময় আগামীদিনে রাস্তার অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী উঠা নামা করা যাবেনা। এবং নির্দিষ্ট স্থানে অটোরিকশা গুলো রাখার পরামর্শ দেন।