অফিসার্স ক্লাব লালমাই উপজেলা কর্তৃক আয়োজিত উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মাহবুবা জাহানের অবসর জনিত বিদায় উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার্স এহসান মুরাদের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অফিসার ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফরহাদ আলম খান, এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম, সোনালী ব্যাংক ব্যবস্থাপক মহসিন আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জিত সেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক, নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা হিসাব রক্ষণ অফিসার শাহজাহান সরকার
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন, রুপালী ব্যাংক ব্যবস্থাপক শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সহকারী শিক্ষক অফিসার সাইফুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন, পজিব কর্মকর্তা আবুল কালাম আজাদ, জাইকা কর্মকর্তা সাইফুল ইসলাম সহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা বৃন্দ পরবর্তীতে বিদায়ী অতিথিকে ফুল এবং ক্রেস্ট এর মাধ্যমে বিদায়ী সম্মাননা প্রদান করেন।