“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর লালমাইয়ের সাইবার অপরাধ বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন লালমাই উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও স্থানীয় ৬০ জন যুবক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালমাই উপজেলার নির্বাহী অফিসার এহসান মুরাদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আলম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদউল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (R M O) লালমাই মহিলা কলেজ এর অধ্যক্ষ, বাগমারা বালক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মনির হোসেন, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লালমাই উপজেলা ছাত্র সংসদের নেতৃবৃন্দ।