কুমিল্লার লালমাইয়ে মাদক সেবন ও বিক্রির দায়ে শুক্রবার (১৭ জানুয়ারি) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভূলইন উত্তর ইউনিয়ন হাজতখোলা এলাকার মেহেদী হাসান রাব্বি নামক একজনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট এহসান মুরাদ।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিল রাব্বি আর তাই মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এই দন্ড দেওয়া হয়।