কুমিল্লার লালমাইয়ে মাদক বিক্রয় ও সরবরাহের দায়ে শামীম নামক একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টানা অর্থদন্ড এবং মাদক সেবনের দায়ে আরিফ ও ইব্রাহিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট হিমাদ্রি খীসা।
বুধবার (১৩ মে) উপজেলার সিধুচী এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং লালমাই সেনাবাহিনী কর্তৃক বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
আটককৃত শামীম, আরিফ ও ইব্রাহিম একই এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ এহেন কর্মকান্ডের সাথে জড়িত বলে জানা যায়।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসন সব সময় জিরো টলারেন্স দেখিয়েছে। জনস্বার্থে আগামীদিনেও এই অভিযান অব্যাহত থাকবে।