লালমাই উপজেলা পেরুলে লাইটার পিস্তল ও মাদকসহ কিশোর গ্যাং এর দুই সদস্যকে আটক করেছে যৌথবাহিনী একটি দল।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নাজমুল হাসান সৈকত(২৮) ও আরাফাত হোসেন হৃদয় (২৫) কে আটক করা হয়। এ-সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, গাজা, ১টি লাইটার পিস্তল, কয়েল পেপার ও তিনটি মোবাইল জব্দ করা হয়। আটককৃত দু’জনের বাড়ি উপজেলার পেরুল গ্রামে।