1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

সাবেক প্রেমিক ও তার ৭ বন্ধুর হাতে গনধর্ষিত তরুনী অভিযুক্ত ৭ জন কারাগারে

স্টাপ রিপোটার:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১১৩৮ বার পড়েছে

কুমিল্লার চান্দিনায় বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকাকে ডেকে নিয়ে ধর্ষ’ণ করলো প্রেমিক সুমন মিয়া ও তার সাত বন্ধু।
সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী প্রেমিকা বাদী হয়ে প্রেমিকসহ আটজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফ,তার করে চান্দিনা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার বেলাশহর গ্রামের আবু তাহেরের ছেলে সুমন মিয়া, তেঘরিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে হোসাইন মিয়া , পশ্চিম বেলাশহর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান, একই গ্রামের আজম আলীর ছেলে নাজমুল, মনু মিয়ার ছেলে সোহেল, হাড়িখোলা মাজার বাড়ির আবু শাহীনের ছেলে আবু মুছা, মোহনপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে সানাউল্লাহ।

স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনায় টেক্সটাইল মিলের এক নারী শ্রমিকের সঙ্গে পরিচয় হয় সুমন মিয়ার। দুইজনের মধ্যে তিন মাস প্রেমের সম্পর্ক চলার পর অন্যত্র বিয়ে করেন ওই নারী শ্রমিক। প্রেমিকার অন্যত্র বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না প্রেমিক সুমন মিয়া।

শুক্রবার রাত ৮টার দিকে সুমন মিয়া তার প্রেমিকার মোবাইলে কল করে জানায় তার স্বামীকে আ,টক করে রাখা হয়েছে। খবর পেয়ে প্রেমিকা চান্দিনা হাড়িখোলা মাজার এলাকায় পৌঁছে সুমনের সঙ্গে দেখা করেন। এ সময় প্রেমিকা তার স্বামীর খোঁজ জানতে চাইলে সুমন পূর্ব পরিকল্পিতভাবে সাত যুবকের হাতে তুলে দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পুকুরপাড়ের এক নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষ’ণ করে ওই সাত যুবক।

চান্দিনা থানার ওসি শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, এ ঘটনায় প্রেমিক সুমনসহ আটজনকে আসামি করে থানায় একটি গণধর্ষ,ণের মামলা দায়ের করা হয়েছে। রাতেই প্রেমিকসহ সাতজনকে গ্রে,ফতার করা হয়েছে। ফারুক নামে এক আসামিকে গ্রেফতা,রে অভিযান অব্যাহত আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com