লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৪ এপ্রিল) সকাল দশটায় লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিটের কমান্ডার সহিদ আহমেদ বাবুল স্বাক্ষরিত এক স্মারক লিপিতে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় লালমাই উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক।
সহিদ আহমেদ বাবুল’কে সভাপতি ও জাবেদুর রহমান রুবেল’কে সাধারণ সম্পাদক মনোনীত করে ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ওমর ফারুক (সহ-সভাপতি), সাইফুল ইসলাম রনি (সহ-সভাপতি), আলমগীর হোসেন ইমন (সহ-সভাপতি), মনির হোসেন (সহ-সভাপতি), জাহিদুল ইসলাম (যুগ্ম-সাধারণ সম্পাদক), মোঃ নয়ন হোসেন (যুগ্ম-সাধারণ সম্পাদক), রেদোয়ান হোসেন (সাংগঠনিক সম্পাদক), শেখ সাদী ( সহ-সাংগঠনিক সম্পাদক), মেহেদী হাসান (অর্থ সম্পাদক), বিপ্লব হোসেন (দপ্তর সম্পাদক), শামীম হোসেন (প্রচার ও গবেষণা সম্পাদক), রায়হান উদ্দিন (সমবায় ও প্রকাশনা সম্পাদক), পরিমল বিশ্বাস (ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক), এমরান হোসেন মজুমদার (তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক), শরিফুল ইসলাম (সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক), সালামত উল্লাহ (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), মোঃ শামীম (শ্রম ও জনশক্তি সম্পাদক), শামীম হোসেন (আইন ও হিসাব নিরীক্ষা সম্পাদক), রাসেল আহম্মেদ (শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক), রাবেয়া আক্তার রুজি (মুক্তিযোদ্ধা স্মৃতিরক্ষা সম্পাদক), শর্মি আক্তার (যুদ্ধাহত ও শহীদ পরিবার বিষয়ক সম্পাদক), সুমন (গবেষণা সম্পাদক) এছাড়া, সদস্য মোঃ ইদ্রিস মিয়া, কবির হোসেন, ফারুক হোসেন, আঃ সালাম, সোলাইমান, আলমগীর হোসেন ও জুয়েল।
উক্ত কমিটি উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন, বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (এফসিএ লোটাস কামাল) এমপি, লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বি.কম, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ বি.এ, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে.এম সিংহ রতন, লালমাই উপজেলা ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ডার আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান রাসেল মোঃ দুলাল, মুক্তিযোদ্ধার সন্তান আবদুল বারিক ও মুক্তিযোদ্ধার সন্তান বিল্লাল হোসেন।
অনুমোদন শেষে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জাবেদুর রহমান রুবেল বলেন, নতুন কমিটির সবাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে একসাথে কাজ করে যাব।