বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। চলছে দ্বিতীয় ঢেউ। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। তাই করোনা সংক্রমণ ঠেকাতে গণজমায়েতের স্থানগুলো’তে সবার মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বজায় রাখা দরকার। সামাজিক সুরক্ষার অন্যতম উপায় সামাজিক সুরক্ষা রেখা।
এরই ধারাবাহিকতায় করোনা মহামারী সংক্রমণের শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত সামাজিক সুরক্ষার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে লাকসামের স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন।
১৫ ই এপ্রিল (বৃহস্পতিবার) ভিক্টোরি অব হিউম্যানিটি’র উদ্যোগে স্থাপিত হলো লাকসাম দৌলতগঞ্জ বাজারের নিত্যপ্রয়োজনীয় দোকান ও ফার্মেসীর সামনে সামাজিক সুরক্ষা রেখা।
বৈশ্বিক দুর্যোগের এই সময়ে এক মিটার সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে করোনার প্রথম থেকেই সুরক্ষা রেখা স্থাপন, জীবানুনাশক স্প্রে, মাস্ক বিতরণ, জনসচেতনতা কার্যক্রমসহ অসংখ্য কার্যক্রম করে যাচ্ছে সংগঠনটি।
সংগঠনের উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম সাকিব, দপ্তর সম্পাদক জোবায়ের আহমেদ জীবন, কর্মসূচি বিষয়ক সম্পাদক ইমরান মাহমুদ, সাবেক দপ্তর সম্পাদক রকিবুল হাসান শান্ত, নির্বাহী সদস্য শাহাদাত হোসেন প্রমুখ।