করোনা মহামারী’তে সৃষ্ট দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে গত বছরের ন্যায় এবারও কৃষকের পাঁকা ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল লাকসামের জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন।
রবিবার ৪নং কান্দিরপাড় মডেল ইউনিয়নের জনৈক কৃষকের ৩০ শতক জমির পাঁকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে তারা।
সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পির নির্দেশনায় ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জোবায়ের আহমেদ, ভারপ্রাপ্ত সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহসিন আলমসহ অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন বলেন, বর্তমান পরিস্থিতিতে যুবসমাজের উচিত প্রতিটি অসহায় কৃষকের পাশে দাঁড়ানো। আমরা গতবারের ন্যায় এবারও কৃষকদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত বছর করোনা পরিস্থিতিতে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন’র সদস্যরা অসহায় কৃষকদের জন্য হটলাইন সার্ভিস চালু করে এর আওতায় টানা ১৭ দিন কৃষকদের পাঁকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছিল। এছাড়াও সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন দূর্যোগ মুহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ইতোমধ্যে লাকসামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সামাজিক দূরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে সুরক্ষা রেখা স্থাপন, জীবানু নাশক স্প্রে, মাস্ক বিতরণ, ইফতার ও ইফতার সামগ্রী বিতরণ, জনসচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে এগিয়ে চলছে সংগঠনটি।