1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লকডাউনের সুযোগে সীতাকুন্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় দখল

স্টাপ রিপোর্টার
  • আপডেট সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৬৮০ বার পড়েছে

চট্টগ্রাম সীতাকুণ্ডে চলমান লকডাউনকে পুঁজি করে ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দখলের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এসময় দখলকারীরা স্কুলের ব্যবহৃত কৌমলমতি ছাত্র-ছাত্রীদের ১০০ জোড়া হাই বেঞ্চ, ৫টি চেয়ার, ৫টি টেবিল,পানির কল তথা টিউবওয়েল লুট ও একটি টিন শেঠ স্কুল ভবন ভেঁঙ্গে দখল করে ফেলে। বিষয়টি জানার পর সোমবার সকালে স্কুল সংশ্লিষ্টরা সীতাকুন্ড মডেল থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেন।

জানা যায়,১৯৩৫ সালে জৈনকা মৃত সুভাষিণী দত্ত (তখনকার) অজপাড়াগাঁয় শিক্ষার আলো ছড়াতে নিজেই শিক্ষকতার মধ্যে দিয়ে সীতাকুন্ড পৌরসদর ৪নং ওয়ার্ড ভোলাগিরী সড়কে কলেজ রোডের ঠিক উত্তর পাশে দত্ত বাড়ী নামে নামকরণ করে বেসরকারিভাবে প্রাথমিক বিদ্যালয় স্কুল চালু করে। স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালে জাতীয়করণের মধ্যে দিয়ে স্কুলটি সরকারিকরণ করা হয়। এরপর থেকে স্কুলটি আজ পর্যন্ত উপজেলায় ও জেলা পর্যায়ে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে আসছিলো। যার ধারাবাহিকতায় এখনো অব্যাহত রয়েছে। স্কুলটিতে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৭৪৭জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু স্থানীয় দখলদার চঞ্চল দত্ত গং সরকার ঘোষিত লকডাউন ও স্কুল ছুটিকে পুঁজি করে শনিবার ও রোববার রাতের যে কোন সময় বি.এস খতিয়ানভুক্ত স্কুলের একটি টিন শেঠের ঘর দখল করে এবং সরকারী সম্পত্তি স্কুলের ১০০ জোড়া হাই বেঞ্চ,৫টি চেয়ার,৫টি টেবিল ও একটি পানির কল টিউবওয়েল হরিলুট করে নিয়ে যায়। সোমবার স্কুল সংশ্লিষ্টরা বিষয়টি অবগত হয়ে সীতাকুন্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পরবর্তী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে অভিযুক্ত কাউকে আটক করা হয়নি বলে সূত্রে প্রকাশ।

দখল বিষয়ে জানতে চাইলে দখলকারীদের একজন তৃপ্তি দত্ত বলেন,’আপনি ফোনে কথা না বলে বাসায় আসেন,এভাবে ফোনে বক্তব্য দেওয়া যায় না। আর এই জায়গা নিয়ে আদালতে মামলা রয়েছে। মামলাধীন বিষয় নিয়ে কোন মন্তব্য করা সমিচীন নয়।’

দখলের বিষয়ে স্কুলটি প্রধান শিক্ষক তৃপ্তি রানী ধর বলেন,’লকডাউন ও স্কুল ছুটিকে পুঁজি করে দখলদার চঞ্চল দত্ত,মদন কুমার দত্তের পুত্র পুলক দত্ত ও পুত্র বধু তৃপ্তি দত্ত রাতের আধাঁরে স্কুলের মূল ফটক পর্যন্ত পরিবর্তন করে নিজস্ব একটি গেইট নির্মাণ করে ফেলে। গেইটের ভিতরে কৌশলে রাতে লোকজন নিয়ে স্কুলের নামে বিএস খতিয়ানভুক্ত একটি টিন শেঠের ঘর দখল পরবর্তী মালামাল নিয়ে যায়। একইভাবে সরকারী সম্পত্তি স্কুলের ১০০ জোড়া বেঞ্চ,৫টি চেয়ার,৫টি টেবিল ও একটি পানির কল হরিলুট করে। বিষয়টি শিক্ষা অফিস ও ইউএনও মিল্টন রায়কে অবহিত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড থানার ওসি(তদন্ত)সুমন বনিক বলেন,’অভিযোগের আলোকে আমরা স্কুলের জায়গাটি পরিদর্শন করেছি যেহেতু জায়গা সংক্রান্ত বিষয় সেহেতু আমি ইউএনও স্যারকে অবহিত করলে তিনি স্থানীয় কাউন্সিলর, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও দখলদারদের সাথে বৈঠক করে স্বিদ্ধান্ত নেয়ার কথা ছিল।’

অপরদিকে এ বিষয়ে সীতাকুন্ড উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুচ্ছফা বলেন,’১৯৩৫সালে থেকে আজ পর্যন্ত স্কুলটিতে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। কোন মামলা-মোকাদ্দমা থাকলে তা মূল নিস্পত্তির পর সমাপ্ত হবে। কিন্তু এভাবে রাতের আঁধারে সরকারি সম্পত্তি দখল, হরিলুট জঘন্যতম অপরাধ। আমরা আইনগতভাবেই অগ্রসর হচ্ছি।’

তবে এ বিষয়ে জানতে উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায়কে ফোন করলে তিনি জেলা মিটিংয়ে থাকায় বক্তব্য নেয়া সম্ভবপর হয়নি।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com