1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

ইউএনওকে ঘুষ দিতে ব্যর্থ হয় অবৈধ ইটভাটার মালিক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩৬১ বার পড়েছে

কুমিল্লার লালমাইয়ে উপজেলা প্রশাসনকে ঘুষ দিতে ব্যর্থ হয় মেসার্স জামান ট্রেডার্স নামক অবৈধ ইটভাটার মালিক। বৃহস্পতিবার উপজেলার জামান ব্রিকস-১ এবং জামান ব্রিকস-২ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইন ২০১৩ অনুযায়ী ১লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, জামান ব্রিকস ফিল্ড-১ এবং জামান ব্রিকস ফিল্ড-২ নামে দুটি ইটভাটা পরিচালনা করা হলেও মালিকপক্ষ একটি ভাটা পরিচালনার জন্য লাইসেন্স গ্রহণ করেছেন। তবে, কোনটিরই নেই পরিবেশের ছাড়পত্র। এছাড়াও, ইটভাটা দু’টির ৫শত মিটারের মধ্যে রয়েছে পেট্রোল পাম্প। যার ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

প্রশাসন সূত্রে আরো জানা যায়, অবৈধ ইটভাটায় মোবাইলকোর্ট পরিচালনা করার সময় প্রতারণামূলক কাগজপত্র দাখিল করেন মালিকপক্ষ। এছাড়াও, ভাটার পার্শ্ববর্তী ফসলী জমির টপ সয়েল কাটা মাটি দিয়ে ইট তৈরি করতে দেখা গেলে মালিকপক্ষকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা আইন অবমাননা করার জন্য ক্ষমা প্রার্থনা করেন। এক পর্যায়ে, উৎকোচ প্রদানের অপপ্রয়াস চালনা করলে, উপজেলা প্রশাসন লালমাই তা আঁচ করতে পেরে এহেন অপরাধমূলকভাবে ইটভাটা পরিচালনা করায় আইন অনুযায়ী অর্থদন্ড প্রদান করেন। এবং যথাযথ অনুমতিপত্র/লাইসেন্স গ্রহণের পূর্বে সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com