সকাল ১১টার দিকে সংবাদ পেলাম দীর্ঘদিন বেদখলে থাকা একটুকরো খাস জমির। সাথে সাথে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে রেকর্ড যাচাই করত সরেজমিন পরিদর্শন করে জানাতে বললাম। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ইট,বালি ও সিমেন্ট অর্ডার করা হলো। এদিকে চলমান অন্য একটি কাজ থেকে রাজমিস্ত্রী সংগ্রহ করা হলো। দুপুর ২টায় পিআইও, প্রকৌশলী, কানুনগো কে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলাম।
এলাকাবাসীরা সকলে সহযোগিতা করলো, যিনি দখল করে রেখে ছিলেন, তিনি স্বেচ্ছায় জায়গা ছেড়ে দিলেন। এরপর পিআইও এবং প্রকৌশলীর নির্দেশনা মোতাবেক রাজমিস্ত্রীরা লে-আউট কাটা শুরু করল আর ততক্ষণে ইট, বালি,সিমেন্টও এসে পৌঁছে গেল।
শুরু হল এক মহাযজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের উপহার গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম।
এভাবে প্রতিদিন উপজেলা টাস্কফোর্স কমিটির সহায়তায় এক-একটি স্বপ্নের বীজ বুনে চলছে উপজেলা প্রশাসন।
সূত্রঃ সদর (দঃ) উপজেলা নির্বাহী অফিসারের নিজেস্ব ওয়াল থেকে নেওয়া