1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

কুমিল্লায় পত্রিকা বিলিকারীদের মাঝে মিডিয়া ফোরামের কম্বল বিতরণ

স্টাপ রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৯২ বার পড়েছে

কুমিল্লায় পত্রিকা বিলিকারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমিল্লা মিডিয়া ফোরামের উদ্যোগে মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন এর সহযোগিতায় কুমিল্লা নগরীতে পত্রিকা বিতরণ করেন এমন শতাধিক হকারদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

কুমিল্লা নগরীর সমবায় মার্কেটে মিডিয়া ফোরামের কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মিডিয়া ফোরামের উপদেষ্টা এম সাদেক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু, মাসুদ মজুমদার, দপ্তর সম্পাদক নেকবর হোসেন, কোষাধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালেহ, দৈনিক ডাক প্রতিদিনের বার্তা সম্পাদক নুরুল ইসলাম।

কুমিল্লা মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, তীব্র শীতের কারনে নিন্ম আয়ের মানুষজন কষ্ট পাচ্ছে। অসহায় মানুষদের কথা চিন্তা করে কুমিল্লা মিডিয়া ফোরামের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। এই কম্বল বিতরণে মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা। ভবিষ্যতেও মিডিয়া ফোরামের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com