1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

তরুণ্যেই দানশীলতার বিরল দৃষ্টান্ত বাকই উত্তরের ফরহাদ হোসাইন

গাজী মামুন
  • আপডেট সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১১০৫ বার পড়েছে

কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নস্থ ৭নং ওয়ার্ড হাজীপুর গ্রামের কৃতি সন্তান সুদূর সৌদি আরব প্রবাসী ও ৯নং বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসাইন ভাগ্যের পরিবর্তন ঘটাতে ২০১৬ সালে পাড়ি জমান সৌদি আরবের দাম্মাম শহরে। বর্তমানে আরবের একজন সফল ব্যবসায়ী তিনি।

১৯৯৩ সালে বাকই উত্তর ইউনিয়নের এক অজপাড়া গাঁয়ে জন্ম নেয়া ফরহাদ হোসাইনের ছাত্রজীবন থেকেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল। মাদ্রাসা বোর্ড থেকে ২০১১ সালে দাখিল, ২০১৩ সালে আলিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অনার্স শেষ করা তরুণ এই দানবীর ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় হয়ে এদেশের পিছিয়ে পড়া অবহেলিত, সুবিধাবঞ্চিত, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন। স্বপ্ন ই যেন তাঁকে পৌঁছে দিল কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের পথে। প্রবাস জীবনে হালাল ব্যবসায় আত্মনিয়োগ করে মাত্র ২৮ বছর বয়সেই কোটিপতি বনে যান তরুণ এই দানবীর।

সময়ের ব্যাপক জনপ্রিয় সমাজসেবক ও দানবীর ফরহাদ হোসাইন প্রতিবছরের ন্যায় গত রমজানেও লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৩৫০ জন ও সম্প্রতি ঈদুল আযহা উপলক্ষে প্রায় ৩৭০ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

দানশীলতার অনুভূতি জানতে চাইলে ফরহাদ হোসাইন বলেন, “ছাত্র অবস্থায় থাকাকালেই সমাজের পিছিয়ে পড়া গরীব-অসহায় মানুষের উপকার করতে পারলে আমার তৃপ্তি লাগতো। এখনো তাদের নিয়েই ভাবি। তাঁরা হাসলে আমার প্রাণ সতেজ হয়। সমাজের এই অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে ”মাওলানা আবদুল হাকিম হাজীপুর দরিদ্র ফান্ড” নামে একটা সেবামূলক সংগঠনের জন্য এক কোটিরও অধিক টাকা ডোনেশন করার ইচ্ছা রয়েছে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই তা বাস্তবে রূপ নিবে। ভবিষ্যতে এ ফাউন্ডেশনের মাধ্যমেই আমার দান-অনুদান অব্যাহত থাকবে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com