একসঙ্গে নতুন দুটি ইঞ্জিন ওয়েল বাজারে নিয়ে এলো বিটিএল গ্রুপ। রাজধানীর একটি তিন তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উন্মুক্ত করা হয় বিটিএল সেমি সিনথেটিক ২৫০০ ও ২০ লিটার বালতি ২০/৫০ নতুন ইঞ্জিন ওয়েল।
কম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারা দেশের ডিলারদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী টেলিভিনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, ঢাকা বিশ্ববিদ্যায়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রফেসর রোবায়েত ফেরদৌস এবং এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার নাজনীন আহমেদ ও চলচিত্র অভিনেত্রী অপু বিশ্বাসসহ অনেকেই।
গত বুধবারএই অনুষ্ঠানে বিটিএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা আবুল বাশার বলেন, বিটিএল গ্রুপ, ‘২০১৩ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করেছে ইন্ড্রাস্ট্রিয়াল লুব্রিকেন্ট ২০৫ লিটার ব্যারেল বাজারজাত করণের মাধ্যমে গ্রাহকের ব্যাপক চাহিদা ও সাড়া পাওয়ায় নতুন দুটি ইঞ্জিন ওয়েল বাজারজাত করতে যাচ্ছে। বিটিএল গ্রুপ দেশে প্রথমবারের মতো স্টিলের ক্যান ও ২০ লিটার বালতি এই দুটি ইঞ্জিন ওয়েল।
তিনি জানান, এখন বিটিএল গ্রুপ সাড়া দেশে ৩৬টি পণ্য বাজারজাত করেছে। সবগুলি পণ্যই ক্রেতারা সানন্দে গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান খালেদা পারভীন (সিনথিয়া) আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিটিএল গ্রুপের সাফল্যের পেছনে ডিলারদের অবদান সবচেয়ে বেশি। আপনাদের সহযোগিতা নিয়েই বিটিএল গ্রুপ সামনে এগিয়ে যাবে।
পরে আপ্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।