সারাদেশে করোনা মহামারির এ দুযাের্গ মুহুর্তে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের অক্সিজেন সংকটে কুমিল্লার লাকসাম সহ আশেপাশের এলাকায় করোনায় আক্রান্ত যে-কোন মুমূর্ষু রোগীকে অক্সিজেন সেবা দিয়ে পাশে থাকছে কুমিল্লার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন।
যার নেতৃত্ব দিচ্ছেন টানা তৃতীয় বারের মতো নির্বাচিত সংগঠনটির সফল সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি।
সংগঠনটির সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি জাগো লালমাই’কে জানান, নিজ বাড়িতে থাকা করোনা রোগীদের জন্য আমরা সাময়িকভাবে বাড়িতে গিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানে কাজ শুরু করেছি। আমরা লাকসাম সহ পাশ্ববর্তী এলাকায়ও এ সংগঠনের মাধ্যমে বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়ার চেষ্টা অব্যাহত রাখবো। তাছাড়া অতীতেও আমরা দেশের প্রত্যেকটি দুর্যোগে এ সংগঠনের মাধ্যমে দেশমাতৃকার সেবায় অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আমরা দেশ ও দেশের মানুষের সেবায় নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে এদেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে চাই।