জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ঘোষণা অনুযায়ী ‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যে এবং প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি স্লোগানে সমগ্র পৃথিবী এ বছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করছে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লাকসামের সাড়া জাগানো জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন’র উদ্যোগে লাকসাম পৌরসভার ১নং ওর্য়াডের নশরতপুর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ ফয়সাল হোসেন বাপ্পি’র সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, নারী ও শিশু শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইমন, নির্বাহী সদস্য স্বাধীন আলম প্রমুখ।