1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

ভূলইন উত্তরে ৫০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

গাজী মামুন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৭৫৭ বার পড়েছে

করোনা মহামারির দ্বিতীয় ধাক্কার পর তৃতীয় ধাক্কার এই দুঃসময়েও জীবন-জীবিকা নির্বাহের জন্য আবারও মানবিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে লালমাই উপজেলার ৩নং ভূলইন উত্তর ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১১ টায় ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম প্রধানমন্ত্রীর পক্ষে এ মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার আবদুল আজিজ, ইউনিয়ন পরিষদ সচিব সাদেকুর রহমান, ইউপি সদস্য (২নং ওয়ার্ড) সফিকুর রহমান, ইউপি সদস্য (৪নং ওয়ার্ড) মফিজুল ইসলাম, ইউপি সদস্য (৭নং ওয়ার্ড) মোঃ হারুন মিয়া, হাজতখোলা মালিক শ্রমিক ইউনিয়ন সভাপতি ও যুবলীগ নেতা মোশারফ হোসেন, জাগো লালমাই নিউজের বার্তা সম্পাদক ও লালমাই বার্তার স্টাফ রিপোর্টার গাজী মামুন, যুবলীগ নেতা আক্তার হোসেন, যুবলীগ নেতা আহসান উল্লাহ, ছাত্রলীগ নেতা ওমর ফারুক প্রমুখ।

এ সময় অতি দরিদ্র, কর্মহীন, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক এবং কৃষকসহ মহামারির ছোবলে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষের জন্য মানবিক সহায়তা স্বরূপ ৫০০ পরিবার’কে নগদ পাঁচশত (৫০০) টাকা করে প্রদান করা হয়।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com