1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

মানবতার ডাক্তার’ খ্যাত শামীমের মূল লক্ষ্যই মানুষের সেবা করা

স্টাপ রিপোর্টার
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৮৪৩ বার পড়েছে

মানুষের সেবা করাই যেন তার মূল লক্ষ্য ও উদ্দেশ্যে। নিজের ও পরিবারের কথা চিন্তা না করে এ মহামারী করোনাকালেও ছিলেন মানুষের পাশে। ছাত্র জীবন থেকে মানুষের সেবা করার লক্ষ্যে ডাক্তার হিসেবে নিজেকে গড়ে তোলেন তিল তিল করে। পেশার দায়িত্ব পালনের পাশাপাশি সেবা করার মহান ব্রত নিয়ে কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িয়ে নিরলসভাবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন এ মানুষটি। বলছিলাম কুমিল্লা জেলার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্ম নেয়া এক মানব সেবক ডাঃ মুহাম্মদ শামীম ইকবাল এর কথা। যিনি এলাকার মানুষের পাশাপাশি জেলার সর্বস্তরের মানুষকে সহযোগিতা করে মানুষের মনিকোঠায় ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন। লালমাই তথা বৃহত্তর লাকসামে যার পরিচিতি “”মানবতার ডক্টর”” হিসেবে। ডাঃ মুহাম্মদ শামীম ইকবাল বর্তমানে কুমিল্লা ডায়াবেটিক হসপিটালে কর্মরত আছেন। মহামারী করোনাকালে যখন অনেক ডাক্তাররা যখন নিজেদের কথা চিন্তা করে রোগী দেখা বন্ধ রাখেন তখনও ডাঃ মুহাম্মদ শামীম নিজের ও পরিবারের কথা চিন্তা না করে নিরলস ভাবে মানুষের সেবা দিয়ে গেছেন। মানবসেবার লক্ষ্যে বৃহত্তর লাকসামের ডায়াবেটিস রোগীদের চিকিৎসার সুবিধার্থে লাকসামে “আগমন ডায়াবেটিক কেয়ার সেন্টার “নামে একটি প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। শীগ্রই এর সুফল পাবে লালমাই ও লাকসাম বাসী। চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে ওৎপ্রোতভাবে জড়িত রয়েছেন তিনি। নিজ গ্রামে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী “গজারিয়া ছালেহিয়া দ্বীনিয়া কমপ্লেক্স” এর পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও “কুমিল্লা ফাউন্ডেশন “এর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা, ঢাকাস্থ কুমিল্লা দক্ষিণ গ্র্যাজুয়েটস এসোসিয়েশন এর সহ-সাধারন সম্পাদক এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর আজীবন সদস্য পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও মানুষের কল্যানে প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী সংগঠন ঐতিহ্যবাহী “গজারিয়া দোলনচাঁপা ক্লাব” এর সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি সামাজিক কর্মকান্ডে উপস্থিত থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পছন্দ করেন। রাজনীতি করার কোন রকম ইচ্ছে না থাকলেও সত্যিকারের মানব সেবা করতে যদি রাজনীতি করার প্রয়োজন হয় তাহলে তিনি রাজনীতি করতেও প্রস্তুত আছেন বলে জানা যায়। আজ মহান এ মানুষটির জম্মদিন উপলক্ষে দেশ ও মানুষের সেবায় যেন নিজেকে বিলিয়ে দিতে পারেন সেজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com