1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

লালমাইয়ে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

গাজী মামুন
  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৬২১ বার পড়েছে

কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়ন ও বেলঘর উত্তর ইউনিয়নের দুইশত অটোরিকশা ও সিএনজি চালকদের হাতে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ খাদ্য সামগ্রী তুলে দেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক বি.কম ও উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে ভূলইন দক্ষিণ ইউনিয়নস্থ ছোট শরিফপুর ডিগ্রি কলেজ মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, ছোট শরীফপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম ভু্ঁইয়া, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভু্ঁইয়া, ভূলইন দক্ষিণ আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন প্রমুখ।

ইউএনও অজিত দেব বলেন, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ সিএনজি, টমটম ড্রাইভার, সেলুন শ্রমিক, প্রতিবন্ধী, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করছি। ইতোমধ্যে বাগমারা দক্ষিণ ও ভূলইন দক্ষিণ ইউনিয়ন ছাড়া বাকি ৭টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষে ইউপি চেয়ারম্যানবৃন্দ ৩৫০০ টি পরিবারকে পাঁচশত টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। ০৯ টি ইউনিয়নে হত-দরিদ্রদের মাঝে বিতরণের জন্য আরো ১৬০০ প্যাকেট খাদ্য সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। পর্যায়ক্রমে হতদরিদ্র ও দুঃস্থ সবাই এ খাদ্য সহায়তা পাবে। আপনাদের চারপাশে কোনো দুঃস্থ, অসহায় থাকলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বা ইউএনও কে অবহিত করবেন। আমরা প্রথম অবস্থায় ক্ষতিগ্রস্ত সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। ধারাবাহিক ভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝেও বিতরণ করা হবে। তারপরও আপনারা বিধিনিষেধ চলাকালীন গাড়ী নিয়ে ঘর থেকে বের হবেন না।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com