বাঙ্গালি জাতির জন্য কলংকিত অধ্যায় রচিত হয়েছিল ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার সহ পরিবারে হত্যা করেছিল ঘাতক হায়নার দল।
কুমিল্লা লালমাই উপজেলা পরিষদ প্রাঙ্গনে সকাল ৮.৩০ মিনিটে উপজেলা পরিষদের পক্ষে বঙ্গবন্ধু’র পতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বিকম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, এসিল্যান্ড ভূমি তাজমিন আলম তুলি, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু’র পতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা আ’লীগের সভাপতি মতিন মোল্লার নেতৃত্বে আওয়ামীলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু পতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মোতালেবের নেতৃত্বে উপজেলা যুবলীগ, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদারের নেতৃত্ব প্রেস ক্লাব, লালমাই ক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ রুহুল আমিনের নেতৃত্বে লালমাই ক্লাব, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সামাজিক সংগঠন গুলো ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া, সহ-সভাপতি ইব্রাহিম খলিল মজুমদার, যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান মজুমদার, যুগ্ন সাধারন সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আয়াতউল্যাহ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ বনিক, বাগমার (দঃ) ইউঃ পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, বাগমারা (দঃ) ইউঃ আ’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন,বাগমারা (দঃ) ইউঃ যুবলীগের সভাপতি কাউসার মুর্শেদ, বাগমারা উত্তর ইউঃ যুবলীগের সাধারন সম্পাদক সন্জয় শর্মা, যুবলীগ নেতা এড. জাহাঙ্গীর আলম, কাজী কামরুল হাসান ভূট্রো, রফিকুল ইসলাম মোহন, কামরুজামান লিটন, প্রভাষক আমান উল্যাহ,কাদের, আমির হোসন প্রমুখ।
পরে, জেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষে স্বেচ্ছাসেবকলীগের সদস্যগন ও উপজেলা ছাত্রলীগের পক্ষে বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা ও বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভায় উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আয়াতউল্যাহ বলেন, আমাদেরকে স্বোচ্চার হতে হবে ঘাতক হায়নার দল আজও সুযোগ খুঁজে বেড়াচ্ছে তিনি আরো বলেন, উপজেলা আ’লীগের উদ্যেগে ইতিমধ্যে আমরা ফ্রি অক্সিজেন সিলিন্ডার দিয়েছি করোনা মহামারিতে আগামীদিনে ও উপজেলা আ’লীগ কাজ করে যাবেন।