1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

লালমাইয়ে জাতীয় শোক দিবসে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুদ রানাঃ
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৯৯৫ বার পড়েছে

জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট সকাল ৮.৩০ মিনিটে অধ্যক্ষ আবুল কালাম মহিলা কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও লালমাই থানার অফিসার ইনসার্জ মোহাম্মদ আইয়ুব।

পরে আওয়ামীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বিকম, উপজেলা আ’ লীগের সাধারন সম্পাদক ও অর্থমন্ত্রীর একান্ত সচিব কে এম সিংহ রতন, উপজেলা আ’ লীগের সহ- সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আ’ উপজেলা আ’ লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

লালমাই প্রেস ক্লাবের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অমর কৃষ্ণ বনিক মানিক ও সাধারন সম্পাদক কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক প্রদীপ মজুমদার,দপ্তর সম্পাদক কাজী মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াজ মুর্শেদ মাসুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মতিন।

ক্রমান্নয়ে মুক্তিযোদ্ধা কমান্ড,শিক্ষক, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভূট্টো, ছাত্রলীগ নেতা আরিফুর ইসলাম রাব্বি প্রমুখ।

পরে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ মাঠে বৃক্ষরোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বিকম, উপজেলা আ’ লীগের সাধারন সম্পাদক কে এম সিংহ রতন, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির।

দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে শুরু হয়ে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সচিব কে এম সিংহ রতন, লালমাই থানায় অফিসার ইনসার্জ মোহাম্মদ আইয়ুব, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, উপজেলা প্রকৌশলী উজ্বল চৌধুরি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জয়াশীষ রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির, লালমাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রোগ্রামটি সঞ্চারনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com