1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুদ রানা
  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২১১ বার পড়েছে

লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতলালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ দিবসে প্রথমে র‍্যালী ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মমিন আলী। বিএনপি নেতা মাও. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ও উপজেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ২৮তম ব্যাচের ৮জন অভিজ্ঞ ডাক্তার ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

সভায় ডাঃ এনামুল হক বলেন, ডেঙ্গু মারাক্তক ভাবে ছড়িয়ে পরতে পারে আমাদের অসচেতনার অভাবে। এছাড়াও, আপনারা হয়তো জানেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুমিল্লার একজন সুনামধন্য গাইনী ডাঃ কাকুলি নিহত হয়েছেন। আমাদের সকলকে সচেতন হতে হবে। সামনে বৃষ্টির দিন আসতাছে বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। আগামীদিনে ডেঙ্গু প্রতিরোধে আমরা বিভিন্ন স্থানে সচেতনতামূলক ক্যাম্পেইন করবো।

রূপসী বাংলার সাংবাদিক মাসুদ রানা বলেন, ডেঙ্গু রোগ তথা এডিস মসার বিস্তার ঠেকাতে স্কুল কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে হবে। তাছাড়া, বাজার কেন্দ্রীক বাজার কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের সচেতন করতে হবে। গ্রাম পর্যায়ে সচেতনতা বাড়াতে প্রশাসনের পাশাপাশি সাধারন জনগনকেও কাজে লাগাতে হবে। তাহলেই এডিস মসার বিস্তার ঠেকাতে সক্ষম হবো।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে আমাদের মশারি টাঙ্গাতে হবে। এডিস মশার বিস্তার যাতে কোন ভাবে না হয়। সেই দিকটা খেয়াল রাখতে হবে। এছাড়াও, উপজেলা প্রশাসনের পক্ষথেকে আগামীদিনে প্রতিনিয়ন সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে। এবং গণমাধ্যম কর্মীদের বিষয়টি ভালভাবে প্রচার প্রচারণার করার জন্য অনুরোধ জানান তিনি।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com