1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

লালমাইয়ে দিনব্যাপী মাস্টার প্ল্যান বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

গাজী মামুন
  • আপডেট সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৬৪৭ বার পড়েছে

কুমিল্লার লালমাইয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও প্রজেক্ট ওরিয়েন্টেশন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহিনের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় গতকাল বুধবার (৭ জুন) সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলজিইডি কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী মির্জা মোঃ ইফতেখার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফোরকান এলাহি অনুপম। এসময় ইউএনও বলেন, নবগঠিত লালমাই উপজেলার উন্নয়নের জন্য মাস্টার প্লান প্রণয়ন করে সমন্বিত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে স্টেকহোল্ডারগণের সাথে এই কর্মশালা মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির স্বপ্নের উপজেলাকে একটি মডেল উপজেলা গঠনের ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। সঠিক পরিকল্পনাই একটি কাজকে সহজ করে দেয়, তাই প্ল্যানিং স্টেজে প্রকল্পের বিভিন্ন ইউজারদের সাথে আলোচনা করে টেকনিক্যাল দিকগুলো যাচাই-বাছাই করে প্রকল্প গ্রহণ করলে সেটা সাসটেইনেবল হবে। এছাড়াও তিনি উপজেলায় চলমান উন্নয়ন কাজগুলোকে দ্রুত সমাপ্ত করার জন্য উপজেলা প্রকৌশলীকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সমাপনী বক্তব্যে লালমাই উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন কাজগুলোকে পরিকল্পনামাফিক সমাপ্ত করে অর্থমন্ত্রীর উপজেলাকে সকলের সহযোগিতায় স্মার্ট উপজেলা গঠনের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা প্রকৌশলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলায় কর্মরত দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিকবৃন্দ ও স্টেকহোল্ডারগণ।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com