1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

লালমাইয়ে ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা চালু

গাজী মামুন
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৭৩৩ বার পড়েছে

করোনায় জরুরি ভিত্তিতে অক্সিজেন দিতে হবে, এমন অনেক রোগী অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন। এছাড়াও অনেক দরিদ্র রোগী অর্থাভাবে অক্সিজেন সেবা না পেয়ে মারা যাচ্ছেন। এমতাবস্থায় অক্সিজেন দরকার এমন রোগীদের সেবার উদ্যোগ নিয়েছেন কুমিল্লার লালমাই উপজেলার ৯নং বাকই উত্তর ইউনিয়নের হাজীপুর গ্রামের কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসাইন।

মঙ্গলবার (৩ আগষ্ট) উপজেলায় বসবাসকারী বাসিন্দাদের মধ্যে করোনা ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের ফ্রি অক্সিজেন সেবা সরবরাহের জন্য ৫ টি অক্সিজেন সিলিন্ডার ও ১ টি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষায় সরবরাহ করা হয়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।

এসময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেন পারভেজ, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাকই উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল লিটন, বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর, বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল খিদরী, বাগমারা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রবি উল্লাহ রবি, পেরুল দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান শান্ত প্রমুখ।

এ সেবা পেতে হেল্পলাইন নম্বরগুলো-
১. শাহপরান সওদাগর, সভাপতি ৯নং বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগ। মোবাইল-০১৮২১১৮১৯২৮

২. মঈনুল হাসান (সহ-সভাপতি ৯নং বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগ) মোবাইল- ০১৩০৯০৬৮৪৫৫

৩.আব্দুল্লাহ আল্ খিদরী (সাধারণ সম্পাদক ৯নং বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগ) মোবাইল- ০১৬৪৪২৭৬৭৮৮

৪. রবি উল্লাহ (বাগমারা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ) মোবাইল- ০১৭৪১৭৪৩১২২ ‘তে কল করলেই যেকোন সময়ে স্বেচ্ছাসেবীরা অক্সিজেন সেবা নিয়ে দ্রুত রোগীর বাড়ি পৌঁছে যাবে।

এ সংকট মুহুর্তে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে ফরহাদ হোসাইন বলেন, আমি প্রথম অবস্থায় আমার লালমাই উপজেলার জন্য ১টি অ্যাম্বুলেন্স ও ৫ টি অক্সিজেন সিলিন্ডার সেবা চালু করেছি। যেকোনো ইউনিয়নের মুমূর্ষু রোগীকে তাৎক্ষণিক হসপিটালে নিতে আমাদের স্বেচ্ছাসেবীদের নম্বরে কল করলেই পাওয়া যাবে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা। সংকট যতদিন থাকবে ততদিন আমি এই সেবা নিয়ে মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com