দীর্ঘ ৩০ বছর একই মসজিদে ইমামতি করায়। বিদায় বেলায় মহল্লাবাসি মিলে দিয়েছেন বিদায়ী সংবর্ধনা। কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়ন আমুয়া পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন পাশ্ববর্তী ভূলইন উত্তর ইউনিয়নের অন্তগত দক্ষিণ হাজাতিয়া গ্রামের মোঃ আমির হোসেন। শারীরিক অসুস্থ্যতার কারনে বিদায় নিয়েছেন বলে জানান ইমাম সাহেব।
শুক্রবার (১৫ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ কমিটি, ছাত্র/ছাত্রী ও মহল্লাবাসীর আয়োজনে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে, বক্তব্য রাখেন স্থানীয় ইউপি মেম্বার আব্দুল আউয়াল, বিশিষ্ট সমাজসেবক বজলুর রহমান ডিলার, সোনালী ব্যাংকের কর্মকর্তা ওমর ফারক। এসময় ইমাম সাহেবের হাতে সম্মাননা স্মারক ও ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
সবশেষে, সাজানো গাড়ি যোগে মুসল্লিরা মিলে গ্রামের বাড়ি দক্ষিণ হাজাতিয়ায় ইমাম সাহেবকে পৌছে দিয়ে আসেন।