কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে। মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ১০ নির্বাচনী আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া। সভায় মাসিক আইনশৃঙ্খলার পরিস্থিতি তুলে দরেন লালমাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান। বর্তমান সময়ের সবচাইতে ভয়াবহ শিশু রোগ হাম সম্পর্কে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, ভেজাল দুধ ও প্রাণীসম্পদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফাহমিদা আফরোজ।
সভায় দৈনিক রূপসী বাংলার সাংবাদিক বলেন, গভীররাতে মাদকসেবীদের দরে মোবাইল কোর্টে সাজা দেওয়ারতে ইউএনও ধন্যবাদ জানাই। তাছাড়া, উপজেলার জায়গায় পুকুর খনন এবং বরাট দেখিয়ে যারা সরকারের কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি৷ ডাকাতিয়া নদীর পানি দূষনে প্রশাসন ভূমিকা রাখবে আশা করি। মাননীয় এমপি মহোদয় বলেছেন বাগমারা বাজারের চার লেইন নিয়ে সংসদে কথা বলবেন। গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ওনার চিন্তা ভাবনাকে স্যালুট জানাই।
বিএনপির প্রতিনিধি মাও. জাকির হোসেন বলেন, বাগমারা বাজারের অবৈধ দোকানদারদের একটা পক্ষ সুবাধা নিয়ে সব সময় তাদের সার্পোট করে যাচ্ছে। আমরা সব সময় প্রশাসনের পাশে রয়েছি। যে কোন প্রয়োজনে আমাদেরকে ডাকলে আমরা সার্বিকভাবে সময় দিয়ে সহযোগিতা করবো।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, কুমিল্লা ১০ নির্বাচনী আসনের এমপি জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া স্যারের নির্দেশনায় আমরা নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে যাবো। সকল বিষয়ে আপনাদের সকলের সহযোগীতা চাই
প্রধান অতিথির বক্তব্য এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমি চাই সব কিছু নিয়মতান্ত্রিক সুন্দরভাবে চলুক, কোন শিক্ষার্থী যাতে সন্ধ্যার পর হাটবাজারে ঘোরাপেরা না করে বিষয়টি কঠোরভাবে দেখবেন। তাছাড়া, বাগমারা যানজটের বিষয়টি চার লেইনের কাজ নিয়ে আমি সংসদে কথা বলবো। ভূশ্চি বাজারের সকল পুতপাত তুলে দিতে হবে। রাস্তায় কোন গাড়ি থাকবে না। যাবতীয় ব্যবস্থা গ্রহনে ইউএনও সাহেবকে ব্যবস্থা নিতে বলছি। যদি এই বিষয়ে আমার কোন নেতা কর্মী বাধা দেয় তাহলে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।
এ-সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদউল্যাহ, বাগমারা পল্লী বিদুৎ অফিসের ডিজিএম সৌরাভ উদ্দিন সাদী, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম। বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চেয়ারম্যান, বাগমারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন, ভূলইন উত্তর ইউপি চেয়ারম্যান এমরান কবির, পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন দুলাল, বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মালেক, ভূলইন দক্ষিণ ইউপি চেয়ারম্যান মুজিবুল হক মুজিব, লালমাই প্রেস ক্লাবেস সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, অর্থ সম্পাদক মনির হোসেন। এছাড়াও, উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।