1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

লালমাইয়ে যৌতুকের দাবিতে মাথা ন্যাড়া করে স্ত্রী নির্যাতন, স্বামী গ্রেফতার

প্রদীপ মজুমদার
  • আপডেট সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৭৪৯ বার পড়েছে

কুমিল্লার লালমাইয়ে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করে অমানুষিক নির্যাতন করেছে স্বামী মোঃ হাসান (৪০)। এ ঘটনায় নির্যাতিত স্ত্রী বাদী হয়ে স্বামী ও দেবরের বিরুদ্ধে লালমাই থানায় মামলা দায়েরের পর পুলিশ গতকাল শনিবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার বারাইপুর থেকে পাষন্ড স্বামীকে গ্রেফতার করেছে । গত ২৪ জুন বৃহস্পতিবার উপজেলার বারাইপুরে এমন ঘটনা ঘটেছে । এবিষয়ে শুক্রবার ২জুলাই লালমাই থানায় মামলা করেছেন নির্যাতিত গৃহবধূ ।।মামলা সূত্রে জানা যায়, স্বামী, দেবর মিলে তাকে মারধরকরে মাথার চুল কেটে দেয়। ১৯ বছর আগে পারিবারিকভাবে উপজেলার বারাইপুর গ্রামের আবুল বাশারের ছেলে মোঃ হাসান (৪০) সঙ্গে একই উপজেলার তুলাতলী বেলঘর গ্রামের মৃত চাঁন মিয়ার মেয়ে ফরিদা বেগম (৩৫) বিয়ে হয়। জোবায়ের হোসেন (১১) ও মানিহা আক্তার (৫) নামে তাদের দুইটি সন্তান রয়েছে । মেয়ের সুখের জন্য বিয়ের সময় আসবাবপত্র , নগদ টাকা, স্বর্ণালঙ্কার দেয় ফরিদার পরিবার। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় নতুন নতুন চাহিদা। আর সেই দাবি পরিশোধ করতে না পারায় ফরিদার ওপর শুরু হয় নির্যাতন। সবশেষ গত কয়েক দিন ধরে পাঁচ লক্ষ টাকা বাবার বাড়ি থেকে আনার জন্য ফরিদার ওপর চাপ দেয় হাসান ও তার ভাই হোছাইন।
কিন্তু টাকা আদায়ে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার ফরিদাকে বেদম মারধর করে মাথার চুল কেটে দেয়। আর বিষয়টি যেন কেউ জানতে না পারে সেজন্য ফরিদাকে জিম্মি করে আটকে রাখা হয়। চার দিন পর সোমবার দুপুরে কৌশলে মা ও ভাইকে মোবাইলে বিষয়টি জানায় ফরিদা। মা ও ভাই ফরিদাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় ফরিদার ভাই রফিকুল ইসলাম অভিযুক্ত বোন জামাই হাসানসহ অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব জানান, নির্যাতন ও মাথা ন্যাড়া করা ঘটনার গৃহবধূর মামলায় পাষন্ড স্বামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com