1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬১৯ বার পড়েছে

ডাকাতদের মধ্যে একজন ছাত্রদল আরেক জন যুবদলের কর্মী। কুমিল্লার লালমাই উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাত দলের সদস্যরা সবাই লালমাইয়ের বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ তারা ডাকাতির সাথে সম্পৃক্ত।

গতকাল শনিবার (৮ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর পশ্চিম পাড়া থেকে প্রথমে তিনজন এবং পরে আটককৃত ডাকাত দলের সদস্যদের তথ্যর ভিত্তিতে আরো দুইজন সহ মোট ৫ জনকে গ্রেফতার করেন যৌথবাহিনির একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা গ্রামের বাহার মিয়ার ছেলে রাসেল মামুন (৩২), রাসেলের ভাই তুহিন হোসেন (২৯), নাগরীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জোবায়ের (২৫), হারেজ মিয়ার ছেলে ইয়াকুব হোসাইন (২০) ও আমিনুল ইসলামের ছেলে রায়হান (২৬)।

ডাকাতদের মধ্যে ইয়াকুব হোসাইন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টারিং করেছেন।

আর রাসেল মামুন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টার ও ব্যানার সাঁটিয়েছেন।

তবে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এই বিষয়ল কোন বক্তব্য দেয়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া ৫ যুবক দত্তপুরের দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছেন। তাই তাদের সেই ডাকাতির মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ডাকাতি সহ জেলার বিভিন্ন থানায় আটকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে।

 

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com