1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

লালমাইয়ে ৯দিনব্যাপী বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রম শুরু

মাসুদ রানা
  • আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৫৪ বার পড়েছে

প্রাণিসম্পদ দপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওয়াতায় লালমাই উপজেলাব্যাপী পিপিআর টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

এই প্রকল্পের আওয়াতায় উপজেলাব্যাপী ৩০ সেপ্টেম্বর (শনিবার) থেকে ৯ অক্টোবর (সোমবার) পর্যন্ত ছাগল, ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হবে।

তারমধ্যে বাগমারা উত্তর ইউনিয়নের পাঁচটি স্থানে শনিবার টিকা প্রদান কার্যক্রম শেষ হয়েছে। ১ অক্টোবর (রবিবার) বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা চৌমুহনী, জয়নগর মধ্যমপাড়া, পাইকপাড়া স্কুল মাঠ, দৌলতপুর (খিলপাড়া), পোহনকুচা চৌমুহনীতে টিকা কার্যক্রম চলবে।

এরই ধারাবাহিকতায় ২ অক্টোবার( সোমবার) ভূলইন উত্তর, ৩ অক্টোবর ( মঙ্গলবার) ভূলইন দক্ষিণ, ৪ অক্টোবর (বুধবার) পেরুল উত্তর, ৫ অক্টোবর (বৃহস্প্রতিবার) পেরুল দক্ষিণ, ৭ অক্টোবর ( রবিবার) বেলঘর উত্তর, ৮ অক্টোবর ( সোমবার) বেলঘর দক্ষিণ, ৯ অক্টোবর (মঙ্গলবার) বাকই উত্তর ইউনিয়নে পিপিআর টিকা কার্যক্রম চলমান থাকবে।

দীর্ঘ নয়দিন ব্যাপি পিপিআর টিকা চলমান কার্যক্রমে ছাগল, ভেড়াকে বিনামূল্যে টিকা দেওয়ার জন্য যথা সময়ে যথা স্থানে নিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন লালমাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com