1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

লালমাই থানার উদ্যোগে ডাকাতি ও ছিনতাই রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

গাজী মামুন
  • আপডেট সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ৭০৭ বার পড়েছে

কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উত্তর ও ভূলইন উত্তর ইউনিয়নের সংযোগস্থল ডাকাতি ও ছিনতাই এর ঝুঁকিপূর্ণ অঞ্চল পূর্ব নোয়াগাঁও, মৌলভীহাটখোলা, দীঘলগাঁও এলাকার যুবক ও বয়োজ্যেষ্ঠদের নিয়ে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মে) সন্ধ্যায় পূর্ব নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এমরান কবির, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, ভুশ্চি ফাঁড়ি থানার আইসি আবদুল্লাহ আল মামুন, এসআই আলমগীর হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, মাননীয় অর্থমন্ত্রীর জন্মস্থান এই লালমাইয়ে। ওনার বাড়ির পাশেই লালমাই থানা তাই এখানকার নিরাপত্তার সাথে মন্ত্রী মহোদয়ের সম্মান জড়িত। সে নিরিখে মাননীয় মন্ত্রীর নির্বাচনী এলাকা ডাকাতি, ছিনতাই ও মাদকমুক্ত রাখতে আপনাদের সম্মিলিত সহযোগিতা কামনা করছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে লালমাই উপজেলার সর্বস্তরের জনগণকে নিরাপদ রাখা সম্ভব হবে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com