পবিত্র মাহে রমজানে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে লালমাই প্রেস ক্লাবের (রেজি: নং- ২১২৯/২০) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলের শেষ দিকে কুমিল্লা লালমাই উপজেলা মডেল মসজিদের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান।
প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু, উপজেলা বিএনপি নেতা এডভোকেট বিল্লাল হোসেন, লালমাই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, কুমিল্লা জেলা জামায়াতের অফিস সম্পাদক সরওয়ার কামাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুন নূর, সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক আহবায়ক অমর কৃষ্ণ বনিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা আক্তারুজ্জামান রকেট, লালমাই উপজেলা যুবদলের আহবায়ক জাবের আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ নোমান, প্রেস ক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক কালবেলা প্রতিনিধি আবু জাফর মো: সালেহ, প্রেস ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও কুমিল্লা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক জুয়েল রানা মজুমদার, সুশাসনের জন্য নাগরিক লালমাই উপজেলার সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ, লালমাই সাংবাদিক সমিতির সভাপতি মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাস্টার শাহ আলম, সদস্য ফরহাদ উদ্দিন বাবু, সদস্য হুমায়ুন কবির শরীফ, জেলা যুবদলের সদস্য এনামুল হক মজুমদার, সদস্য মানিক মিয়া, বাগমারা বাজার পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, মানবাধিকার কমিশন লালমাই উপজেলা সহ-সভাপতি হেলাল উদ্দিন সুমন শিকদার, বাকই উত্তর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আবদুল্লাহ আল মাহমুদ অপু, উপজেলা শ্রমিকদলের সভাপতি সোলেমান মিয়া, উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক শামীম মজুমদার, যুবদল নেতা ওসমান গণি মুন্না, এনসিপি নেতা কবির হোসেন রুমন, যুবদল নেতা হানিফ গাজী, উপজেলা ছাত্রদল নেতা কামরুল হাসান, ছাত্রদল নেতা হাবিব হোসেন, ছাত্রদল নেতা রায়হানুল ইসলাম রাজুসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, ড. শাহজাহান মজুমদার এবং কামাল হোসেনের নেতৃত্বে গঠিত লালমাই প্রেস ক্লাবটি সরকার নিবন্ধিত। যার একটি সরকারি রেজিষ্ট্রেশন নম্বর রয়েছে। আমরা চাই আপনাদের সাংবাদিক নেতৃবৃন্দের মাধ্যমে সকল সাংবাদিককে একই ছাতার নিচে নিয়ে আসবেন। ইফতার মাহফিল হলো পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। লালমাই প্রেস ক্লাবের সদস্যরা সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।