1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

শোক দিবসে জাতির জনকের প্রতিকৃতিতে লালমাই প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন।

গাজী মামুন
  • আপডেট সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৬৩৫ বার পড়েছে

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে লালমাই প্রেস ক্লাব।

রবিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় লালমাই প্রেসক্লাব সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদারের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাব সদস্যরা।

শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক কামাল হোসেন (ইউনিভার্সেল কামাল), প্রেসক্লাব’র অর্থ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি প্রদীপ মজুমদার, প্রেসক্লাব’র দপ্তর সম্পাদক ও জাগো লালমাই’র সম্পাদক কাজী মাসুদ রানা, প্রেসক্লাব কার্যনির্বাহী সদস্য অমর কৃষ্ণ বনিক মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদ, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন অপু, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মতিন, লালমাই উপজেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, জাগো লালমাই’র বার্তা সম্পাদক গাজী মামুন, কুমিল্লার সময় নিউজের প্রতিনিধি তমাল বনিক, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, রুহুল আমিন প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে লালমাই প্রেসক্লাব সভাপতি ড. শাহজাহান মজুমদার বলেন, আজ জাতীয় শোক দিবস। বাঙালির শোকের দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী। বাংলাদেশ ও বাঙালির বিভিন্ন ঐতিহাসিক দিবসের প্রায় সবই অর্জনের, গৌরবের; কিন্তু জাতীয় শোক দিবস হারানোর দিন, কলঙ্কের দিন। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের বর্বরোচিত ও মর্মান্তিক হত্যাযজ্ঞ চালিয়ে সপরিবারে হত্যা করা হয় হাজার বছরের শ্রেষ্ঠতম বাঙালি ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে। বাঙালি হারায় তার আরাধ্য পুরুষ ও ইতিহাসের মহানায়ককে।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, আজকের এই দিনে একদল বিভ্রান্ত দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী চক্রান্তের কারণে বঙ্গবন্ধু সপরিবারে শাহাদাত বরণ করেছেন। এই দিন আমাদের শোকের দিন। এই দিন আমাদের কান্নার দিন। আমরা এই দিনটিতে শক্তি সঞ্চয় করি এবং সেই শক্তি দিয়ে পথ চলি।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com