বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার নবগঠিত কমিটিতে দলের ত্যাগীদের যথাস্থানে মূল্যায়ন না করা এবং রাজনৈতিক যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও সম্মান ও প্রাপ্তির বেলায় সিনিয়র-জুনিয়র ধারাবাহিকতা রক্ষা না করার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির ৩ জন যুগ্ম আহ্বায়ক সহ ১৬ জন সদস্য কমিটি থেকে পদত্যাগ করেছেন।
৩রা এপ্রিল শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত কমিটির সদস্যরা।
পদত্যাগকারীরা হলেন সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার শাহ আলম, যুগ্ম আহ্বায়ক ডাঃ ফজলুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মনিরুল হক, সদস্য আ জ ম ইকবাল সোহেল, ইমামুল হাসান রুবেল, আবদুল্লাহ আল মাহমুদ অপু, খোরশেদ আলম, ডাঃ মোঃ শরিফ, আনিসুর রহমান, ইকবাল হোসেন, দৌলত আহম্মেদ, খোরশেদ আলম, সৈকত সাহা, শিব্বির আহমেদ, মোঃ জহির, ও মাসুদুর রহমান।
পরে শনিবার সন্ধ্যায় সদস্য আ জ ম ইকবাল সোহেল পদত্যাগের বিষয়টি প্রত্যাহার করে দলের নতুন কমিটির সদস্য পদ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।