1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

হাজতখোলা মাদ্রাসা এতিম অসহায় গ্রুপের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ | জাগো লালমাই

গাজী মামুন
  • আপডেট সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৬৫৮ বার পড়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘হাজতখোলা মাদ্রাসা এতিম অসহায় গ্রুপে’র পক্ষ থেকে শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) বিকেলে লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নস্থ হাজতখোলা ক্বারীয়ানা মাদ্রাসা মাঠে  ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বাগমারা দারুত তাহযিব মাদ্রাসার প্রিন্সিপাল মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী আবদুর রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উক্ত সংগঠনের ডোনার সদস্য আবদুল জলিল সওদাগর। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের সদস্য মাইন উদ্দিন মানিক, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মাস্টার আবদুল কাদের, যুবলীগের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহাগ মজুমদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, হাজী আবদুর রশিদ ফাউন্ডেশনের সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বেতাগাঁও অসহায়ের পাশে প্রবাসী গ্রুপের উদ্যোক্তা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, ইউনিয়ন যুবলীগ সদস্য হোসেন রাজু, কুদরত উল্লাহ প্রমুখ।

গ্রুপ সদস্যদের সফলতা কামনা করে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল কাদের বলেন, অনেক ক্ষেত্রেই শুনি যাদের ধন আছে তাদের মন নাই। কিন্তু এ গ্রুপে দেখি সদস্যদের ধনও আছে মনও আছে। আজকে আপনারা মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন। এ গ্রুপের সকল সদস্যদের জন্য দোয়া করি। ভবিষ্যতে তারা যেন গরীব অসহায়কে আরো বেশি বেশি সহযোগিতা করতে পারে।

প্রতিষ্ঠার পর থেকে অরাজনৈতিক ও সেবামূলক সংগঠনটি সমাজে পিছিয়ে পড়া গরীব অসহায় মানুষের দুঃখ দুর্দশায় পাশে থেকে মানুষকে সহযোগিতা করে আসছে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com